
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : নোয়াখালী ৫ আসনের এমপি ফখরুল ইসলাম বলেম, বর্তমান সরকার শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।
তিনি শনিবার দুপুরে ভার্চুয়ালী যুক্ত হয়ে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের নাছের উচ্চ বিদ্যালয়ে ৩ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা, শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী ফারুকের সভাপতিত্বে ও হাজী মো. ইব্রাহীমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার ও মুছাপুর ইউনিয়ন প্রশাসক তানিম রহমান।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশায়েদুর রহমান মিলন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সমাজসেবক আবদুর রহিম, বিএনপি নেতা আলমগীর মিঞা, আবদুল মোতালেব, সাবেক শিক্ষার্থী ডাক্তার তৌহিদুল আলম পলাশ, পুলিশ কর্মকর্তা শেখ কামাল, মাদরাসা শিক্ষক মাহমুদুর রহমান হিমেল প্রমূখ।
অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক আতিক উল্যা, সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার মজুমদার, সহকারী শিক্ষক আবুল কাশেমকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা বর্তমানে দেশ বিদেশে নানা পর্যায়ে দায়িত্ব পালন করছেন। সকলের সহযোগিতায় এ প্রতিষ্ঠান একদিন উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠে পরিণত হবে।
আপনার মতামত লিখুন :