• ঢাকা
  • রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ জুন, ২০২৬

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন ফারুক সভাপতি, স্বপন সাধারণ সম্পাদক নির্বাচিত

উপজেলা প্রতিনিধি, চাটখিল : দীর্ঘ ১৪ বছর পর চাটখিল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মাওলানা জি এম ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক পদে মো. স্বপন পাটওয়ারী বিজয়ী হয়েছেন।

শনিবার (২০ জুন) সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার আবদুল মতিন বিকেলে ফলাফল ঘোষণা করেন। সর্বশেষ ২০১২ সালে অনুষ্ঠিত নির্বাচনের পর দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দলিল লেখকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির মোট ৭৯ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন, যা শতভাগ ভোট প্রদানের নজির স্থাপন করেছে।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে মাওলানা জি এম ওমর ফারুক ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিউল বাশার শেখ পান ৩৪ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে মাহবুবুল আবরার ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে দেলোয়ার হোসেন স্বপন ২১ ভোট এবং আবু জাফর ৮ ভোট পান। সহ-সভাপতি পদে মো. আবুল কালাম ৪২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী শিব্বির আহমদ পান ৩৬ ভোট।

সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাধারণ সম্পাদক পদে সাত প্রার্থীর মধ্যে মো. স্বপন পাটওয়ারী ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আলমগীর হোসেন ১৬ ভোট, মনির হোসেন মাহী ১৪ ভোট, আনিছ আহম্মদ ১২ ভোট, সালেহ আহম্মদ ৭ ভোট, মাকছুদুর রহমান ৫ ভোট এবং মো. ইলিয়াছ কাঞ্চন ৩ ভোট পান।

সহ-সাধারণ সম্পাদক পদে মো. আবদুর রহিম ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী রিয়াজ উদ্দিন ৩১ ভোট এবং মো. জিয়াউর রহমান ৯ ভোট পান।

সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী মো. জাবেদ আলম পান ৩৬ ভোট। কোষাধ্যক্ষ পদে ইমাম হোসেন মুরাদ ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে মো. ইউনুছ ২৬ ভোট এবং নাজমুল আলম কামাল ১৭ ভোট পান।
দপ্তর সম্পাদক পদে আনিছুর রহমান সজীব ৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. নুর হোসেন পান ৩৩ ভোট।

কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিনজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন— নুরেরজ্জামান (৫৪ ভোট), রহমত উল্যাহ (৪২ ভোট) এবং আবদুল মন্নান কাওয়াল (৪০ ভোট)। এ পদে সিরাজুল ইসলাম ৩৯ ভোট এবং শ্রী কল্যাণ চক্রবর্তী ২৯ ভোট পান।

দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস দেখা যায়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির উন্নয়ন, দলিল লেখকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর