• ঢাকা
  • রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ জুন, ২০২৬

মাইজদী পাবলিক কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠিত

নুশরাত রুমু, সদর : মাইজদী পাবলিক কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য-সচিব মো. হারুনুর রশিদ আজাদ।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ.বি.এম. জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাইজদী পাবলিক কলেজের অধ্যক্ষ তাকদির হোসেইন।

অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পরে দেশ, জাতি এবং শিক্ষার্থীদের সফলতা ও কল্যাণ কামনায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করতেই প্রতিবছরের ন্যায় এ আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর