• ঢাকা
  • রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ জুন, ২০২৬

মাইজদীতে এমএসসি ইন নার্সিং কোর্স চালুর উদ্যোগ

নুশরাত রুমু, সদর : জেলার মাইজদীভিত্তিক প্রাইম মডেল নার্সিং কলেজে এমএসসি ইন নার্সিং কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত হয়েছে কলেজের গভর্নিং বডির বৈঠকে।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রাইম মডেল নার্সিং কলেজের ৭ম গভর্নিং বডির বৈঠক এবং শিক্ষক নিয়োগ ও নিয়মিতকরণ-সংক্রান্ত আলোচনায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।

বৈঠকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মুহা. আখতারুজ্জামান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম, উদ্যোক্তা প্রতিনিধি ডা. মেসবাউস সালেহীন, প্রাইম মডেল নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. আতিকা আক্তারসহ গভর্নিং বডির সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় কলেজে উচ্চতর নার্সিং শিক্ষা সম্প্রসারণের অংশ হিসেবে এমএসসি ইন নার্সিং কোর্স চালুর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় একাডেমিক ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং সে অনুযায়ী কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে উপাচার্যসহ উপস্থিত সদস্যরা গৃহীত সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন। কলেজ কর্তৃপক্ষ তাদের সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর