
‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট জারি করেছে সরকার। রোববার (২১ জুন) এ বিষয়ে সরকারি গেজেট জারি করা হয়।
এর আগে আগে এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, সরকার চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এ ঘোষণা গত ২৫ মে থেকে কার্যকর হবে বলেও গেজেটে জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মজয়ন্তী অনুষ্ঠানে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :