• ঢাকা
  • সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ জুন, ২০২৬

নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

নুশরাত রুমু, সদর : জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন-এর জেলায় যোগদান উপলক্ষে জেলা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনি সততা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে দায়িত্ব পালনের পাশাপাশি জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

রবিবার (২১ জুন ২০২৬) জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে আয়োজিত এ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। তারা নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, নোয়াখালী জেলা পুলিশের প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের দোরগোড়ায় স্বচ্ছ, উন্নত ও জনবান্ধব পুলিশি সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি এবং অন্যান্য অপরাধ দমনে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জেলা পুলিশের সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ আন্তরিক থাকবেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নোয়াখালীকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন।

সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এ সময় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর