• ঢাকা
  • বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ জুন, ২০২৬

কোনো সেশনজট হতে দেবো না: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো সেশনজট হতে দেবো না। ২০২৭ খ্রিষ্টাব্দের এইচএসসির রুটিন আমরা করে ফেলেছি। এসএসসির ফলাফল জুলাই মাসে দেয়া হবে। এখন থেকে এইচএসসি পরীক্ষার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভর্তিকে সিনক্রোনাইজ করা হবে। শিক্ষার্থীদের সময় আর নষ্ট হবে না।

সোমবার( ২২ জুন ) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ সরকারী কলেজের আয়োজনে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সব ধরনের বৈষম্য দূর করে কারিগরি শিক্ষা,  মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে। মাদ্রাসা শিক্ষাকে আরো ঢেলে সাজাচ্ছি। যেখানে শিক্ষক নেই, আমরা দু তিন মাসের ভিতর শিক্ষক নিয়োগ দেবো। আমরা তিন মাসের ভিতর মোটামুটি লাইনে নিয়ে আসতে পারবো।

তিনি বলেন, অতীতের সরকার অনেক কিছু করেনি। বিভিন্ন জায়গায় শিক্ষক সঙ্কট রয়েছে, মামলার জটিলতার কারনে আটকে ছিলো। এবার মহামান্য হাইকোর্ট বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন এবং তারা মামলার জট খুলে দিচ্ছেন।

হাই স্কুলে শিক্ষক যাবে, এমপিও প্রতিষ্ঠানে যাবে, কলেজে শিক্ষক নিয়োগ হয় পিএসসির মাধ্যমে তাই একটু সময় লাগবে। তবে বেশি সময় লাগবেনা। প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন, হাই স্কুল ও সরকারী হাই স্কুলে ৯ হাজার, ইসলামী শিক্ষক ৯ হাজার, মানে আমাদের হিউজ শিক্ষক নিয়োগ দিতে হবে। কেনো জানো? কারন আওয়ামী লীগ সরকার চেয়েছে দেশটা ধ্বংস করে দিতে। আমি জানি এ জায়গাটা অত্যন্ত কঠিন জায়গা।

এসময় তিনি আরও বলেন, এখানে যারা রাজনীতি করেছেন, আমি জানি তারা কত মহৎ উদ্যোক্তা। বিগত নির্বাচনে আমাদের প্রিয় প্রয়াত নেতা মওদুদ সাহেবের গাড়ী ভাংচুর করা হয়েছে। পেটানো হয়েছে নেতাকর্মীদের । আমি জানি তোমরা অত্যাচার অবিচারকে প্রতিরোধ বেগম জিয়া, শহীদ জিয়া ও তারেক রহমানের আদর্শকে সমুন্নত রেখেছো। তোমরা বেছে নিয়েছো ফখরুল ইমলাম সাহেবকে (কোম্পানীগঞ্জ-কবিরহাট সংসদ সদস্য। তিনি অত্যন্ত ভালো লোক।

এসময় মতবিনিময় সভায় কলেজটির অধ্যক্ষ প্রফেসর মো. আফতাব উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, নোয়াখারী-৫ আসনের এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম। উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন প্রমূখ।

পরে মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের গ্রামের বাড়ী মানিকপুরে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর