• ঢাকা
  • বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ জুন, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দলটির ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানা এলাকায় সর্বোচ্চ সতর্কতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সদর উপজেলা থেকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৬ জন, হাতিয়া উপজেলা থেকে ১ জন, কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ৩ জন এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২ জনকে গ্রেপ্তার করে। সব মিলিয়ে মোট ১২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

পুলিশের দাবি, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর