• ঢাকা
  • বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ জুন, ২০২৬

কবিরহাটে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : কবিরহাট উপজেলার সন্দলপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কে পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ পিকআপটি আটক করেছে।

২৩ জুন (মঙ্গলবার) রাত ৮টা ১৫ মিনিটের দিকে সোনাপুর-কবিরহাট সড়কের ভারী পুকুর পাড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায় নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সোনাপুর থেকে একটি মালবাহী পিক-আপ সোনাপুরের দিকে যাচ্ছিলো। রাত ৮টা ১৫ মিনিটের দিকে গাড়িটি সোনাপুর-কবিরহাট সড়কের ভারী পুকুর পাড় এলাকায় পৌঁছলে সামনে থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিক-আপের সামনে আঘাত করে।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা অজ্ঞাত দুই আরোহী নিহত হয়।

স্থানীয়রা বলছেন, সুজুকি জিকজার মোটরসাইকেলটি মডিফাই করা ছিলো। মোটরসাইকেলে থাকা দুই যুবকের বয়স ২০ থেকে ২২ বছর হবে। মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণহীন ছিলো।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূইয়া জানান, নিহতদের মৃতদেহ থানা আনা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর