• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ জুন, ২০২৬

মাইজদীর হোটেলে অভিযান, ২শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নুশরাত রুমু, সদর : মাইজদীতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (২৪ জুন) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সুধারাম থানাধীন নোয়াখালী পৌরসভার মাইজদী এলাকার গ্র্যান্ড হোটেলের ৪ নম্বর কেবিনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল হোসেন (৪০) ও রোমান হোসেন (৩১)। তারা উভয়েই নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) অনুপ চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত অভিযানে হোটেলের কেবিন থেকে ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর