• ঢাকা
  • শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ জুন, ২০২৬

ফুটপাত দখলমুক্ত করতে মাইজদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নুশরাত রুমু, সদর : মাইজদীতে ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ আলী ও ইকবাল হোসেন সোহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে শহরের প্রধান সড়ক ও ফ্ল্যাট রোড এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে মোহাম্মদিয়া হোটেল, বেঙ্গল এবং একটি ফলের দোকানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পরে তিন প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। জনসাধারণের ভোগান্তি কমাতে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন সোহান বলেন, “পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করে এমন অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরও পড়ুন

  • . এর আরও খবর