
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগের বাতাকান্দী আদর্শ স্কুল এন্ড কলেজ এডহক কমিটির সভাপতি লায়ন সৈয়দ হারুনের পরিচিতি সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
দেশসেরা প্রতিষ্টা টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মানবিক সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন সৈয়দ হারুন এমজেএফ প্রথমবারের মতো সভাপতি হিসেবে প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন, শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে তিনি শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
এরপর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাওলানা মুহাং নুরুল হুদার সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, বাতাকান্দী স্কুল এন্ড কলেজের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি লায়ন সৈয়দ হারুন। মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল্লাহ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, সেক্রেটারী আবু তাহের সেলিম, ইউসুফ মজুমদার, শাহাদাত হোসেন খান সাধন ও কমিটির সদস্য বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুধীজনদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবনির্বাচিত সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ শিক্ষার উন্নয়নে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, সভাপতি নির্বাচিত হওয়ার অনেক আগ থেকেই তাঁর প্রতিষ্ঠিত সৈয়দ হারুন ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষাবৃত্তি প্রদান, দরিদ্র তহবিল গঠন, দাতা সদস্য হিসেবে সহযোগিতাসহ বিভিন্ন শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আগামী দিনে এসব কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করার পরিকল্পনার কথাও তিনি ব্যক্ত করেন।
বিশেষ করে তিনি “শিক্ষাবৃত্তি কার্যক্রমকে আরও বৃহৎ পরিসরে সম্প্রসারণ” ও আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে শিক্ষার্থীদের উন্নত প্রস্তুতির মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য “আবাসিক কোচিংয়ের ব্যবস্থা” এবং অনিয়মিত শিক্ষার্থীদের জন্য ”ফিরে আসা” নামক কার্যক্রম গ্রহণের ঘোষণা দেন। পরিশেষে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজকে একটি আধুনিক, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সভাপতি হিসেবে মতবিনিময় সভা শেষে আসন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্র উক্ত বাতাকান্দী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে পরীক্ষা পরিচালনা নিয়ে আরেকটি মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
পাশাপাশি উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, অ্যাকাডেমিক সুপার ভাইজার ও সেনবাগের বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষকবৃন্দ। সভায় এইচএসসি পরীক্ষা ২০২৬ পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।
আপনার মতামত লিখুন :