• ঢাকা
  • মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ জুন, ২০২৬

জিয়াউর রহমানের কাজ গুলো প্রধানমন্ত্রী করছেন : ভাইস চেয়ারম্যান বুলু

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান জনগণের জন্য পরিকল্পিত কাজ গুলো প্রধানমন্ত্রী তারেক রহমান করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু।

সোমবার (২৯ জুন) দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী গনিপুর গার্লস স্কুল মাঠে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের লেইস প্রকল্প এর আওতায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা কারো ভাগ্যে জুটে নাই,যা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্যে তা জুটেছে।

স্কুলের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন এর তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাখী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়েসুর রহমান, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামচ্ছুজামান, চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, অভিভাবক সদস্য লুৎফুর রহমান মাসুদ,সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এই সময় ফলজ, বনজ ও ওষুধীর তিনটি গাছের চারা রোপণ করেন তিনি।

আরও পড়ুন

  • . এর আরও খবর