• ঢাকা
  • মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ জুন, ২০২৬

চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচী

উপজেলা সংবাদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি হিসেবে র‍্যালী, বৃক্ষ রোপন কর্মসূচী পালিত  হয়েছে।

সোমবার দুপুরে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে অত্র বিদ্যালয়ের সভাপতি জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মোখলেছুর রহমান ছুইট্টি সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরে হয়।

কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা, দেয়ালিকা প্রদর্শনী এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়। এসব কার্যক্রমে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। এরপর দশ জনকে পুরস্কার দেওয়া হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নতুন প্রজন্মকে সচেতন করে তুলতেই এ আয়োজন করা হয়েছে। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর