
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ: ঐতিহ্যবাহী চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কঠোর পরিশ্রম, সততা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে গেলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন সম্ভব। তিনি পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষা দিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু সিনা ছৈয়দ তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ ওমর হাফিজ এবং দোয়া ও বার্ষিক মিলাদ কমিটির আহ্বায়ক প্রফেসর জাফর আলম, উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকী সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, অত্র কলেজের ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত হ্রদয়, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক ইমন সহ অনেকেই।
আপনার মতামত লিখুন :