• ঢাকা
  • বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ জুলাই, ২০২৬

বেগমগঞ্জে ৫৮ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বেগমগঞ্জ উপজেলা থেকে ৫৮ বোতল বিদেশি মদসহ মো. মামুন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ।

বুধবার (১ জুলাই) এ সব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এর আগে, মঙ্গলবার রাতে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছাতারপায়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুন উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছাতারপায়া এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মামুনের বাড়ির পাশে অভিযান চালায় পুলিশ।

অভিযানে মামুনকে গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের সামনে বালির স্তূপের ভেতর লুকিয়ে রাখা ৫৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়।

আবু তৈয়ব মো. আরিফ হোসেন আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর