
উপজেলা সংবাদদাতা, চাটখিল : চাটখিলে গায়ে হলুদের একদিন আগে সুরাইয়া আক্তার রাইসা (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ।
বুধবার (১ জুলাই) বিকেলের উপজেলার ছোট জীবনগর গ্রামের গনেষ্ঠি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, একই দিন দুপুর দেড়টার দিকে সে নিজ বসতঘরে তার শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মৃত রাইসা ওই গ্রামের কৃষক মো. রায়হান উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাইসার জন্মের এক বছর পর তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর তিনি সৎ মায়ের সংসারে বড় হন।
বৃহস্পতিবার (২ জুলাই) তার গায়ে হলুদ এবং শুক্রবার বিয়ের দিন নির্ধারিত ছিল। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই পরিবারের সদস্যদের অগোচরে রাইসা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মোন্নাফ বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :