প্রকাশিত: ২ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ জুলাই, ২০২৬

সেনবাগে জাসাসের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সেনবাগ-সোনাইমুড়ী সড়কের শাহাপুর জিয়ানগর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

জাসাসের সভাপতি শাহীদুল্লাহ্ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হুমু, আবদুল মান্নান বাবলু, মো. হাবিব উল্লাহ, মনির চৌধুরী, মোশারেফ হোসেন মিন্টু, ওমর ফারুক, শহীদ উদ্দিন সেলিম, জাহাঙ্গীর ছিদ্দিক, সিরাজুল ইসলাম খোকন, মোতালেব হোসেন বাহারসহ জাসাস ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও পড়ুন

  • সেনবাগ এর আরও খবর