• ঢাকা
  • মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ জুলাই, ২০২৬

কোম্পানীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : ​’উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬’।

উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কোম্পানীগঞ্জ শাখার যৌথ উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।

সোমবার (৬ জুলাই) সকালে ​দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার বিআরডিবির মাধ্যমে গ্রামীণ জনপদের প্রান্তিক মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম এবং কোম্পানীগঞ্জ ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান আফতাব আহমেদ বাচ্চু।

​বক্তারা গ্রামীণ সমবায় আন্দোলন জোরদারকরণ, ক্ষুদ্রঋণ কার্যক্রমের সঠিক ব্যবহার এবং কৃষিনির্ভর অর্থনীতিকে আরও আধুনিক ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবি-এর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে অতিথিবৃন্দের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন

  • . এর আরও খবর