
স্টাফ রিপোর্টার : নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি রেজিষ্ট্রেশন নং কুমিঃ ১৭৮ (গ) ইউনিট এর উত্তর সোনাপুর থেকে কালিতারা মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জুলাই) সোনাপুর পৌর সুপার মার্কেটে মত বিনিময় সভার আয়োজন করে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি।
সোনাপুর বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ন সম্পাদক মোস্তাহিদুর রহমান দিপুর সঞ্চালনায় এবং সোনাপুর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি সভাপতি সহিদুল ইসলাম কিরন, সম্মানিত অতিথি ছিলেন, সোনাপুর পৌর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন দিদার, সাবেক সহ সভাপতি খলিল মাহমুদ বিশেষ অতিথি নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসানুল হাবিব, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির কার্যকরি সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ স্বপন, সোনাপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রিয়াজ, সভাপতি ইব্রাহিম খলিল, মতবিনিময় সভা কমিটির সদস্য মোঃ মহি উদ্দিনসহ ব্যবসায়ীবৃন্দ।
বক্তারা ব্যবসায়ীদের কল্যাণ, নিরাপত্তা, অবকাঠামো উন্নয়নসহ সংগঠনকে গতিশীল করতে নানা বিষয়ে আলাপ করেন।
আপনার মতামত লিখুন :