প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ জুলাই, ২০২৬

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

উপজেলা সংবাদদাতা, চাটখিল : “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিল উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), চাটখিলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা যুব কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির কথা তুলে ধরে বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা পল্লী উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর