প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ জুলাই, ২০২৬

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সিনিয়র প্রতিবেদক : জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জুন ২০২৬ মাসে অপরাধ দমন, সার্বিক কর্মমূল্যায়ন ও বিশেষ কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে সনদপত্র এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।

সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

এ সময় পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. জামাল উদ্দিনের পিআরএলজনিত অবসর উপলক্ষে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পুলিশ সুপার তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রশংসা করে সুস্বাস্থ্য ও সুন্দর অবসরজীবন কামনা করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ. ন. ম. ইমরান খান, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মনীষ দাশসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর