প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ জুলাই, ২০২৬

গাউছিয়া কমিটির জেলা সাধারণ সম্পাদক কামাল হোসাইনের স্মরণসভা

স্টাফ রিপোর্টার : গাউছিয়া কমিটি বাংলাদেশ জেলা শাখার প্রয়াত সাধারণ সম্পাদক মরহুম মো. কামাল হোসাইনের স্মরণে আগামী ২৫ জুলাই জেলা শহর মাইজদীতে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গাউছিয়া কমিটি বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, স্মরণসভায় মরহুমের কর্মময় জীবন, দ্বীনি ও সামাজিক অবদান তুলে ধরা হবে। পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। জেলার বিভিন্ন উপজেলা থেকে গাউছিয়া কমিটির নেতাকর্মী, আলেম-ওলামা, তরিকতপ্রেমী ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৬ মে ২০২৬ (বুধবার) বিকেল ৩টা ১০ মিনিটে সদর উপজেলার সোনাপুর এলাকার দক্ষিণে কালিতারা বাজারের উত্তর পাশে গইন্নার মোড়স্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামাল হোসাইন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে নোয়াখালীর তরিকত অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ শেষবারের মতো তাঁকে দেখতে তাঁর বাসভবনে ছুটে যান।

বৃহত্তর নোয়াখালী থেকে প্রকাশিত আল সূফী বার্তা পত্রিকার সম্পাদক মো. রাসেদ বিল্লাহ চিশতি এক শোকবার্তায় বলেন, মরহুম মো. কামাল হোসাইনের মৃত্যুতে সমাজ একজন নিবেদিতপ্রাণ, সৎ ও আদর্শবান সংগঠককে হারিয়েছে। তিনি আজীবন দ্বীনের খেদমত, মানবকল্যাণ এবং সংগঠনের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে গেছেন। তাঁর অবদান নোয়াখালীর তরিকত অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর