প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ জুলাই, ২০২৬

আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা সফলে মতবিনিময়

নুশরাত রুমু, সিনিয়র প্রতিবেদক : আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র রথযাত্রা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে  জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় মাইজদী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

সভায় জেলার বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটি ও পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় রথযাত্রা উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

সভায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, রথযাত্রা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তিনি গুজব ও অপপ্রচার প্রতিরোধ, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত এবং ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রেখে উৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত প্রতিনিধিরা রথযাত্রা উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং সবার আন্তরিক সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর