প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ জুলাই, ২০২৬

গল্পে-গল্পে আনন্দ আড্ডা অনুষ্ঠিত, বই ও শিক্ষা উপকরণ পেল মেধাবী শিক্ষার্থীরা

সিনিয়র প্রতিবেদক : মাইজদী Youth Volunteer Academy-তে শিশুদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “গল্পে-গল্পে আনন্দ আড্ডা ২০২৬”। সোমবার (১৩ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৩টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Youth Volunteer Academy-এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা শিশুদের উদ্দেশে বইপড়া, নৈতিক শিক্ষা, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোবায়ের হোসেন জয়, জোনায়েদ জনি, সুমন চন্দ্র ভৌমিক এবং আলোকিত শিশু পরিবার- এর পরিচালক নুসরাত জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন Team Of Volunteer-এর সভাপতি দুর্জয় ভৌমিক।

দিনব্যাপী আয়োজনে শিশুদের অংশগ্রহণে বল নিক্ষেপ প্রতিযোগিতা, নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি ও প্রাণবন্ত আড্ডার আয়োজন করা হয়। এছাড়া মাসিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে একজন লেখকের উপহার দেওয়া বই, বিভিন্ন শিক্ষা উপকরণ এবং খাবার বিতরণ করা হয়।
এদিকে Team Of Volunteer-এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাফফাত বিন জালালের জন্মদিন উপলক্ষে তাঁর উদ্যোগে উপস্থিত শতাধিক অতিথির জন্য খাবারের ব্যবস্থা করা হয়, যা অনুষ্ঠানে উৎসবের আমেজ যোগ করে।

আয়োজকরা জানান, শিশুদের হাসিমুখ, অভিভাবকদের সন্তুষ্টি এবং অতিথিদের মূল্যবান পরামর্শ তাদের ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনায় উৎসাহিত করবে।

উল্লেখ্য, অনুষ্ঠানের আয়োজন করে Youth Volunteer Academy এবং সার্বিক পরিচালনায় ছিল Team Of Volunteer।

আরও পড়ুন

  • . এর আরও খবর