প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ জুলাই, ২০২৬

কবিরহাটে জুলাই শহীদ দিবস ও আলোচনা সভা

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে নোয়াখালীর কবিরহাটে ‘জুলাই শহীদ দিবস’ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সকলের উপস্থিতিতে মানুষের অংশগ্রহণে সভাটি এক আবেগঘন পরিবেশে রূপ নেয়।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাইর শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। একটি বৈষম্যহীন, সাম্য ও ন্যায়ের বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজ যে নতুন দিগন্তের সূচনা করেছে, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বক্তারা আরও জোর দিয়ে বলেন, যেকোনো মূল্যে এই অর্জিত স্বাধীনতা ও অধিকারকে রক্ষা করতে হবে এবং নতুন প্রজন্মের মাঝে এই চেতনাকে ছড়িয়ে দিতে হবে।

কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার পূদম পুস্প চাকমা এর সভাপত্বিতে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইসলাম জুইন,কবিরহাট থানার অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া।

কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইয়াছিন। আলোচনা সভায় শিক্ষক,কবিরহাটের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জুলাই আহত,শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর