
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জে জমকালো আয়োজনে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে অর্ধ-বার্ষিক বিজনেস ডেভেলপমেন্ট কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা টোকিও গ্রিন ভিউ কনভেনশন হলে আয়োজিত এ সম্মেলনে নোয়াখালী ও লক্ষীপুর জেলার এরিয়া হেড মোহাম্মদ সাইফ উদ্দিন রুপকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমদাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ইভিপি ও এজেন্সি হেড মোহাম্মদ শরিফুল ইসলাম, এইচআর ডিপার্টমেন্ট এর হেড মোহাম্মদ ইমতিয়াজ।
এই সময় কোম্পানির বিগত ছয় মাসের সর্বোচ্চ ফারফরমেন্স জন্য চার জন সহ অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মাইজদী সেলস অফিসের ইনচার্জ এ.এস.এম তোফাজ্জল হোসেন, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি তাজুল ইসলাম মানিক ভুইয়া সহ আরো অনেকেই।
সম্মেলনে নোয়াখালী সেলস অফিসের কর্মকর্তা, এজেন্সি সদস্য ও মাঠ পর্যায়ের প্রতিনিধিরা এতে অংশ নেন। এ সময় প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণ, গ্রাহক সেবা উন্নয়ন, নতুন লক্ষ্য অর্জন এবং আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দক্ষ জনবল, গ্রাহকের আস্থা এবং আধুনিক সেবার মাধ্যমে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স দেশের বীমা খাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি অব্যাহত রাখতে সবাইকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
আপনার মতামত লিখুন :