প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ জুলাই, ২০২৬

চৌমুহনীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুরে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার বিকেল বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার গণিপুর টক্কারপুল এলাকায় জহির ফার্মেসির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যাক্তি হলেন মোহাম্মদ মোস্তফার ছেলে মোহাম্মদ পারভেজ লালা। তিনি চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পণিপুর এলাকার হাজী মালেকের ভাড়া বাসার বাসিন্দা।

পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় পারভেজ লালাকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

আরও পড়ুন