প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ আগস্ট, ২০২৬

কোম্পানীগঞ্জে মানিকপুর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অভিষেক

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মানিকপুর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতি ও সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি মাহমুদুর রহমান রিপন।

তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়টির সাবেক সভাপতি মোতাহের উদ্দিন, নব কমিটির অভিভাবক সদস্য মেজবাহ উদ্দিন পলাশ, সমাজসেবক আবু সুফিয়ান, সাবেক উপজেলা ছাত্রদল নেতা আতোয়ার হোসেন পাভেল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হুসেইন মুহম্মদ এরশাদ, সাবেক ছাত্রনেতা মেজবাহ উদ্দিন চৌধুরী সৈকত প্রমূখ।

আরও পড়ুন

  • . এর আরও খবর