প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ আগস্ট, ২০২৬

কবিরহাটের নলুয়াতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর : “কল্যাণ শৃঙ্খলা সুনীতি শরীআহ্ আমাদের মূলনীতি” এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সোনাপুর শাখার আওতাধীন পরিচালিত নলুয়া ভূঁইয়ারহাট এজেন্ট আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫ টআয় জেলার কবিরহাট উপজেলাধীন নলুয়া ভূঁইয়ারহাট বাজার এজেন্ট শাখা কার্যালয়ে “এজেন্ট মাইশা টেলিকম” এর আয়োজনে এই উদ্বোধন অনুষ্ঠানটি আয়োজিত হয়।

এফএভিপি ও শাখা প্রধান সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন, বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ এ্যাডভোকেট আব্দুর রহমান, রাজনীতিবিদ ও সমাজ সেবক আবদুস সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আলম ভূঁইয়া পারভেজ, এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর ও তরুন আইনজীবী আমির হোসেন আমির প্রমূখ।

বক্তারা বলেন, এটি গ্রামীণ ও সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে। এর মাধ্যমে দেশের অর্থনীতি আরও গতিশীল হচ্ছে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, ব্যাংকের মূল শাখার মতো সব ধরনের আধুনিক সেবা এখন গ্রামের মানুষের দোরগোড়ায় পাওয়া যাবে, শরিয়াহ্‌ মোতাবেক আমানত গ্রহণ ও বিনিয়োগের মাধ্যমে ইসলামী অর্থনীতি গড়ে তোলা। সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় এনে দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখা। জনগণের পরম আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে ইসলামী ব্যাংক নিরাপদ লেনদেন নিশ্চিত করছে। তাই সকলে নিশ্চিন্তে লেনদেন করার আহ্বান করেন সবাই।

এই এজেন্ট শাখায় সার্বিক পরিচালনায় থাকবেন, নলুয়া ভূঁইয়ারহাট ইসলামী ব্যাংক শাখার পরিচালক কামরুল হাসান মুন্না।

আরও পড়ুন

  • . এর আরও খবর