প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৬ আগস্ট, ২০২৬

সোনাপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের ১০ দিনের কারাদণ্ড

সিনিয়র স্টাফ রিপোর্টার : জেলার সুধারাম থানার পৌর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচার শেষে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুধারাম থানাধীন সোনাপুর বাস টার্মিনাল ও পতাপপুর এলাকায় অভিযান করে ডিবি পুলিশের একটি দল।

অভিযানে মাদক সেবনের অভিযোগে মো. সুনাম (৫২), আক্তার হোসেন (৫২), আহসান হাবীব (৬৪) ও মো. ছবির (৫৪) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ।

পরে গ্রেপ্তার চারজনকে নোয়াখালীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালতের সংক্ষিপ্ত বিচার শেষে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি কামরুল হাসান বলেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক সেবন ও মাদক সংশ্লিষ্টতার বিরুদ্ধে নিয়মিত অভিযান করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর