প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৬ আগস্ট, ২০২৬

কবিরহাট ইসলামিয়া ফাজিল মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সাইফুল ইসলাম নিশাত কবিরহাট : কবিরহাট উপজেলার ঐতিহ্যবাহী কবিরহাট ইসলামিয়া ফাজিল মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে মাদরাসা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্মারক সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মাদরাসার সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৫ আসনের এমপি ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব গোলাম হায়দার বি.এস.সি, কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার পুদম পুষ্প চাকমা, কবিরহাট সহকারি কমিশনার (ভূমি)সানজিদা ইসলাম জুইন, এত্র মাদরাসার দাতা সদস্য কুতুব উদ্দিন আহমদ চৌধুরী।

আরো উপস্তিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, কবিরহাট পৌর জামায়াতের আমির ফজলুল্লাহ,কবিরহাট পৌর বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, আহসান উল্লাহ মহন, মামুন,রায়হান সহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময়ে আরো উপস্তিত ছিলেন অত্র মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

এসময় প্রধান অতিথি ফখরুল ইসলাম বক্তব্যে বলেন আমার নোয়াখালী ৫ আসনের যে কোন গরীব শিক্ষার্থীর পড়াশোনার জন্য বা সুবিধা বঞ্চিত সকল শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব আমি নিব অভিবাবক ও শিক্ষকদের এমন মন্তব্য করেন।

অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক ও ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
মাদরাসা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধার বিকাশে শিক্ষক ও অভিভাবক উভয়কেই যৌথ দায়িত্ব পালন করার আহ্বান জানান তারা।

সমাবেশে উপস্থিত অভিভাবকগণ মাদরাসার সার্বিক শিক্ষার পরিবেশ ও ফলাফলে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ শিক্ষার মান আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন

  • . এর আরও খবর