
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলার নবগঠিত ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামস্থ এমপি ভিলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ।
সভায় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কাবিলপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের সাবেক সদস্য জহিরুল ইসলাম জহিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় নবগঠিত ইয়ারপুর ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম, ওয়ার্ড পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জয়নুল আবদিন ফারুক নবগঠিত ইয়ারপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
এছাড়া নবগঠিত ইয়ারপুর ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় অস্থায়ীভাবে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নামও ঘোষণা করা হয়।
দায়িত্বপ্রাপ্তরা হলেন প্রশাসক হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ সানা উল্লাহ, ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ মমিনুল হক, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ নিহাল, ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ সাহাব উল্লাহ, ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরনবী স্বপন, ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ শাহীন, ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মাহমুদ হাসান, ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার বদরুল আলম এবং ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মোয়াজ্জেম হোসেন দুলাল।
মতবিনিময় সভায় নবগঠিত ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :