
স্টাফ রিপোর্টার : কবিরহাট উপজেলার পদুয়া নাজিমিয়া দরবার শরীফে হাজার হাজার ভক্ত-অনুসারীর অংশগ্রহণে দুই দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (২৭ ও ২৮ আগস্ট) দুই দিনব্যাপী এ মাহফিলে কোরআন খানি, হাদিসের ওপর আলোচনা, ওয়াজ, হামদ-নাত, নাতে রাসুল (দ.), হালকায়ে জিকিরসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে আগত জায়েরিনদের মাঝে তবারক বিতরণ করা হয়।
মাহফিলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)-এর তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন মুফতি আবদুল আলিম আল কাদেরী, হযরত মাওলানা মিজানুর রহমান আল কাদেরী, মাওলানা জালালি হুজুর দুলালপুরী ও ইসমাইল হোসেন সিরাজী। নাতে রাসুল (দ.) পরিবেশন করেন শায়ের সৌরভ হোসেন আশিকীসহ অর্ধশতাধিক আলেম-ওলামা ও বক্তা।
দুই দিনব্যাপী মাহফিলকে কেন্দ্র করে পদুয়া নাজিমিয়া দরবার শরীফে ভক্ত-অনুসারীদের ব্যাপক সমাগম ঘটে। বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লি ও জায়েরিনদের অংশগ্রহণে পুরো দরবার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
মাহফিলের শেষ পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করেন পদুয়া নাজিমিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর সাহেব ফকির মো. নাজিম উদ্দিন (মা.)। পরে আগত ভক্ত-অনুসারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এদিকে হযরত মাওলানা মিজানুর রহমান আল কাদেরীর নেতৃত্বে দেশের বিভিন্ন স্থান থেকে আগত সাংবাদিকরাও দুই দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :