প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ আগস্ট, ২০২৬

অশ্বদিয়ায় ছাত্রদলের আনন্দ মিছিলে হামলার অভিযোগ, আহত ৮

উপজেলা সংবাদদাতা, সদর : অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিলে যাওয়ার পথে হামলার ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বলসহ অন্তত আটজন আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) অশ্বদিয়া ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিলে অংশ নিতে নেতাকর্মীরা যাচ্ছিলেন।

এ সময় পথে একদল বহিরাগত সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হামলায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল ও রাব্বিসহ অন্তত আটজন আহত হন।

হামলার পর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, হামলার পর তারা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে হামলার কারণ, হামলাকারীদের পরিচয় এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে পরবর্তীতে সংযুক্ত করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর