প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩০ আগস্ট, ২০২৬

নোয়াখালী সরকারি কলেজে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার : নোয়াখালী সরকারি কলেজে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বাংলা বিভাগকে ৩-১ গোলে হারিয়ে জয়ী ইন্টার শাখা।

রোববার ৩০ আগষ্ট ২০২৬  নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জনাব মাহবুব আলমগীর আলো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি শাহ জাফর উল্লাহ রাসেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউল রহমান রায়হান, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ এবং সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের এমন উদ্যোগকে স্বাগত জানান বক্তারা।

খেলা শেষে বিজয়ী দল ও সেরা খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর