
নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের সদস্যদের জন্য কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই উপস্থিত ছিলেন। এ সময় ক্লাবের পরিচালকদের মধ্যে মোহাম্মদ সামছুদ্দিন আহম্মদ সেলিম, আজিজুর রহমান কিরণ ও জাকির হোসেন পারভেজ উপস্থিত ছিলেন।
ওশান প্যারাডাইস হোটেলের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং কামরুল হাসান রায়হান, নায়মুল ইসলাম ও মুশফিকুর রহমান।
এ ছাড়া নোয়াখালী ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন বেলাল, গোলাম মহিউদ্দিন ফারুক, এ এম মাসুদ পাটোয়ারী, হান্নান হায়দার, মিজানুর রহমান ভূঁইয়া, মাসুদ উদ্দিন, আব্দুল হান্নান তপন ও মিজানুর রহমান মিজান।
সংশ্লিষ্টরা জানান, এ চুক্তির ফলে নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের সদস্যরা কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে অবস্থানসহ বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা আরও সহজে গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে ক্লাবের সদস্যদের ভ্রমণ ও অবকাশযাপনকে আরও স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার সুযোগও তৈরি হবে।
আপনার মতামত লিখুন :