প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩১ আগস্ট, ২০২৬

সেনবাগে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,সেনবাগ : সেনবাগ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পরিষদের সভাকক্ষে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুর রহিম সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাদিয়া আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি আবদুল আজিম চৌধুরী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুর উল্লাহ, উপজেলা জাসাসের সভাপতি শহীদ উল্লাহ মিন্টু এবং সেনবাগ প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী।

এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি, সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর