প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ সেপ্টেম্বর, ২০২৬

কবিরহাটে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : খেলায় গড়ি চরিত্র, শিক্ষায় গড়ি দেশ—সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের (বালক-বালিকা) অংশগ্রহণে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে কবিরহাট সরকারি কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এসব ক্রীড়াসামগ্রী তুলে কবিরহাট ক্রীড়া সংস্থার নেত্রীবৃন্দরা।
জেলা বিএনপির সাবেক সদস্য ও কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলাম মোমিত ফয়সালের সহযোগিতায় এ ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কবিরহাট ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সৌরভ হোসেন কামাল, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক আব্দুল বাছেত হিরন।

কবিরহাট সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জসিম উদ্দিন,কামরুল ইসলাম, মহিম চন্দ্র দাস, মো মিলন।

কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব জহিরুল ইসলাম হৃদয়,কবিরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন মামুন, সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ রিজন।

কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ, সাধারন সম্পাদক নুরুল ইসলাম শাহিন, প্রচার সম্পাদক সায়েম সহ আরো অনেকে।

ক্রীড়াসামগ্রী পেয়ে শিক্ষার্থীরা উৎসাহ প্রকাশ করেন। এ সময় গোলাম মোমিত ফয়সাল বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন উদ্যোগের মধ্যে দিয়ে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।

এসময় তিনি যুবকদের খেলায় মাঠ ও ব্যায়ামের জন্য নানা পরিকল্পনা ও আশ্বাস দেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর