প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০২৬

সোনাপুর কলেজ ক্যাম্পাসে জুমার মসজিদ উদ্বোধন ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলার সোনাপুর কলেজ ক্যাম্পাসের মসজিদটি জুমার মসজিদ হিসেবে উদ্বোধন করা হয়েছে। মসজিদ উদ্বোধন শেষে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সোনাপুর কলেজ মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাপুর কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ ইসমাইল সম্রাট।

এ সময় সোনাপুর কলেজ গভর্নিং বডির সদস্য শহীদুল ইসলাম কিরণ, ফিরোজ আলম মতিন, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সোনাপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাফর আহমেদ ভূঁইয়াসহ কলেজের শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন অতিথিরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর