প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০২৬

নোবিপ্রবিতে নবীন বরণে প্রধান অতিথি হচ্ছেন ইসমাইল জবিউল্লাহ

শাহরিয়ার আলম, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মো. ইসমাইল জবিউল্লাহ।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০:৩০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই নবীন বরণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নোবিপ্রবি প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর