প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬

সেনবাগে সড়ক দুর্ঘটনায় আহত শাওনের মৃত্যু

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোঃ শাওন (২২) দীর্ঘ ১ মাস ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

নিহত শাওন সেনবাগ উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের বিঞ্চুপুর গ্রামের সর্দার বাড়ির মাওলানা মোঃ ইউসুফের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন শাওন। দুর্ঘটনার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১ মাস ৫ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, শাওনের দীর্ঘদিনের চিকিৎসায় পরিবারের বিপুল অর্থ ব্যয় হয়েছে। এতে পরিবারটি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছে।

শাওনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনরা শাওনের আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর