প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬

সোনাইমুড়ীতে ৩৪ পিস ইয়াবাসহ যুবক আটক

মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার : সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পতিশ এলাকা থেকে ৩৪ পিস ইয়াবাসহ রাশেদ উল্যা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দেওটি ইউনিয়নের পতিশ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এসআই দ্বীন মোহাম্মদ ও এএসআই মো. হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে পতিশ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে রাশেদ উল্যাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশের দাবি, আটক রাশেদ উল্যা মাদকদ্রব্যের সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সোনাইমুড়ী থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর