প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সেনবাগে মগুয়া এম. এ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি সভাপতি ফয়েজ উল্যাহ চৌধুরী

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলার মগুয়া এম. এ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যাংকার আ জ ম ফয়েজ উল্যাহ চৌধুরী (খোকন) সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবুরা খাতুনকে পদাধিকারবলে সদস্য সচিব করা হয়েছে।

সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে এ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. সুলতান আহমেদ। সদস্যরা হলেন—বিদ্যোৎসাহী সদস্য মো. মহিন উদ্দিন ও ফারজানা আক্তার, বিদ্যালয় প্রতিনিধি গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য কামরুন নাহার, বিবি কুলসুম, বেলাল হোসেন ও জামাল উদ্দিন, ইউপি সদস্য মো. জামাল হোসেন এবং শিক্ষক প্রতিনিধি শাহ ইমরান।

সভাপতি আ জ ম ফয়েজ উল্যাহ চৌধুরী
আ জ ম ফয়েজ উল্যাহ চৌধুরী (খোকন) প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মগুয়া এলাকার বিশিষ্ট সমাজসেবক ও সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. এ আজিম চৌধুরীর মেজ ছেলে।
শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে বিএ অনার্স ও এমএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (AIUB) এবং কোয়ান্টিক ইউনিভার্সিটি অব আমেরিকা থেকে দুটি মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (MBA) ডিগ্রি লাভ করেন।

শিক্ষার মানোন্নয়নে প্রত্যাশা
আ জ ম ফয়েজ উল্যাহ চৌধুরী (খোকন) সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন।
নবগঠিত ব্যবস্থাপনা কমিটি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান আরও এগিয়ে নিতে সভাপতি আ জ ম ফয়েজ উল্যাহ চৌধুরী (খোকন) আন্তরিকভাবে কাজ করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী।

আরও পড়ুন

  • . এর আরও খবর