প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশি বিজ্ঞানীদের জন্য আইএইএ’র প্রশিক্ষণ সহযোগিতা সম্প্রসারণের আহ্বান বিজ্ঞান সচিবের

নিউজ ডেস্ক : বাংলাদেশের তরুণ বিজ্ঞানী, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীদের আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা উন্নয়ন, ফেলোশিপ, ইন্টার্নশিপ ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ’র উপ-মহাপরিচালক হুডা লিউ-এর সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশি নিউক্লিয়ার বিজ্ঞানী, পেশাজীবী ও সরকারি কর্মকর্তাদের জন্য আইএইএ’র ফেলোশিপ, ইন্টার্নশিপ ও পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
বিজ্ঞান সচিব বিশেষ করে বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের জন্য আইএইএ’র ইন্টার্নশিপের সুযোগ বৃদ্ধি, আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশগ্রহণ এবং বিভিন্ন পদে নিয়োগের সুযোগ সম্প্রসারণে সংস্থাটির সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশের তরুণ শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ সৃষ্টি এবং তাঁদের দক্ষতা বিকাশে আইএইএ’র সঙ্গে সহযোগিতা আরও জোরদার করা বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার।
বৈঠকে তরুণ গবেষক ও বিজ্ঞানীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী, বিজ্ঞানী ও গবেষকদের জন্য আন্তর্জাতিক শিক্ষা, প্রশিক্ষণ, ফেলোশিপ এবং যৌথ গবেষণার সুযোগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।
এ সময় বাংলাদেশ ও আইএইএ’র মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
দ্বিপাক্ষিক বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তৌফিক হাসান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম, যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর