প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬

অভিষেকেই বাজিমাত নোবিপ্রবির, প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে শুভসূচনা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি : ক্লেমন ইনডোর ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টে একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথমবার অংশ নিয়েই জয় দিয়ে আসর শুরু করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। উদ্বোধনী ম্যাচে প্রাইম ইউনিভার্সিটিকে ১ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে নোবিপ্রবি ক্রিকেট দল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপহার দেয় দুই দল। জয়ের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় নোবিপ্রবি। নাটকীয় ম্যাচে শেষ পর্যন্ত ১ উইকেটের জয় তুলে নিয়ে অভিষেকেই নিজেদের সামর্থ্যের জানান দেয় দলটি।

এবারের ক্লেমন ইনডোর ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টে নোবিপ্রবি একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে অংশগ্রহণ করছে। ফলে প্রথমবারের মতো দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় নোবিপ্রবির অংশগ্রহণ আলাদা আগ্রহ তৈরি করেছে।

অভিষেক ম্যাচে জয় পাওয়ায় টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামার সুযোগ তৈরি হয়েছে নোবিপ্রবি ক্রিকেট দলের। শুরুর ম্যাচের এই জয়কে সামনে রেখে আসরে আরও ভালো ফলাফলের প্রত্যাশা করছেন দলের খেলোয়াড় ও সমর্থকরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর