প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬

মাইজদীতে ১১৯ পিস ইয়াবাসহ যুবক আটক

আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাছির উদ্দিন (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে জেলার সুধারাম থানাধীন ১০ নম্বর অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অলিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দেওয়া প্রেস রিলিজে জানানো হয়, জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ নুরুল আলম ও তার সঙ্গীয় ফোর্সসহ অলিপুর সাকিনের জনৈক বশির উল্যাহর টিনশেড বসতঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় মো. নাছির উদ্দিনকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আটক নাছির উদ্দিন অলিপুর (কালা মিয়া চৌকিদার বাড়ি) এলাকার বাসিন্দা। তিনি মৃত সাহাব উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর