
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ একাডেমিক ও গবেষণাযাত্রার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন নোয়াখালীর জেলার বেগমগঞ্জ উপজেলার অন্ততপুর গ্রামের সন্তান মুনীর আহমেদ। গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তাঁর পিএইচডি ডিগ্রি আনুষ্ঠানিকভাবে প্রদান ও প্রকাশিত হয়।
মুনির আহমেদের গবেষণার বিষয় ছিল “Analysis of heavy metals, bacterial contaminants and antibiotic residues in milk and dairy products in and around Dhaka city to assess some public health concerns.”
গবেষণায় ঢাকা ও আশপাশের এলাকার দুধ ও দুগ্ধজাত পণ্যে ভারী ধাতু, ব্যাকটেরিয়াজনিত দূষণ এবং অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ বিশ্লেষণের মাধ্যমে জনস্বাস্থ্যের সম্ভাব্য বিভিন্ন ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে। খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে গবেষণাটি গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
গবেষণাটি সম্পন্ন করতে মুনির আহমেদের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম মোস্তফা, DSc। সহ-সুপারভাইজার ছিলেন ড. মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার (PSO), ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি, গবেষণা শাখা, ইনস্টিটিউট অব ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IFST), বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (BCSIR), ঢাকা।
পিএইচডি গবেষণার সফল সমাপ্তির জন্য তিনি তাঁর সুপারভাইজার ও সহ-সুপারভাইজারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক ও কর্মকর্তা, বিভিন্ন গবেষণাগার ও প্রতিষ্ঠান, গবেষণা সহকর্মী, পরিবারের সদস্য, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।
পিএইচডি ডিগ্রি অর্জনের পর নিজের অনুভূতি প্রকাশ করে মুনির আহমেদ বলেন, ২২ বছরের বেশি পেশাগত অভিজ্ঞতার পাশাপাশি এবার তাঁর নামের সঙ্গে ‘PhD’ যুক্ত হয়েছে। এ অর্জনকে তিনি শুধু ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখছেন না; বরং ভেটেরিনারি পেশা, জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও গবেষণাক্ষেত্রে আরও অর্থবহভাবে অবদান রাখার নতুন দায়িত্ব হিসেবে দেখছেন।
পেশাগত কারণে ঢাকায় অবস্থান করলেও মুনীর আহমেদ নোয়াখালীর সন্তান। তাঁর এই একাডেমিক অর্জনে নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। তিনি তাঁর পিএইচডি অর্জনের জন্য সবার দোয়া ও শুভকামনা কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :