প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ অক্টোবর, ২০২৬

সেনবাগে রাস্তা নিয়ে বিরোধে হামলা, টাকা লুটের অভিযোগ, আহত ৫

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে রাস্তা নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর, নগদ টাকা ও মালামাল লুটের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় আবদুল করিম বাবুল (৬২) নামে এক ব্যক্তি সেনবাগ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর ৬ নং ওয়ার্ডের কল্যান্দী কিন্ডারগার্টেন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে অভিযুক্ত হিসেবে নাছির উদ্দিন, আলী আহমদ, শাহাদাত হোসেন মিয়া ও সাব্বির উদ্দিনসহ কয়েকজনের নাম উল্লেখ সেনবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউপির ৬ নং ওয়ার্ডের দক্ষিন মোহাম্মদপুর গ্রামে চলাচলের রাস্তা নিয়ে আবদুল কমির বাবুল ও নাছির উদ্দিন, আলী আহমদ, শাহাদাত হোসেন মিয়া ও সাব্বির উদ্দিনের সঙ্গে বিরোধ চলে আসছিল।এর জেরে অভিযুক্তরা আবদুল করিম বাবুল ও তাঁর স্বজনদের ওপর হামলা চালান। এতে বাবুল ও তাঁর স্বজন সহ ৪/৫ জন আহত হন। এসময় উপস্থিত লোকজন আহত আবদুল করিম বাবুলকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ভতি করান বাকী আহতদের প্রাথমক চিকিৎসা দেওয়া হয়।

হামলার সময় আহতদের নিকট থেকে নগদ ১৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি হাতলাইট নিয়ে যাওয়ার এবং মালামাল ভাঙচুরের অভিযোগও করা হয়েছে।

এব্যাপারে অভিযুক্তদের বক্তব্যের জন্য একাধিকবার মুঠোফোনে কল দেওয়া হলেও ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সেনবাগ থানার ওসি জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর