
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি : মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সচেতনতামূলক ব্যানার টাঙিয়েছে নোবিপ্রবি ছাত্রদলের একাংশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ব্যানার টাঙানো হয়। ব্যানারে লেখা ছিল- ‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করি।’
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং মাদক থেকে দূরে রাখতে ভবিষ্যতে আরও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।
তারা ক্যাম্পাসে মাদকমুক্ত ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :